এক ‘মহা নায়ক’র নাম মাশরাফি বিন মর্তুজা-কামরুল ইসলাম রাব্বি !!

মাশরাফি বিন মর্তুজা। এক ‘মহা নায়ক’র নাম। ছোট্ট এই ব-দ্বীপের পেসারদের গর্ব। আমাদের অনুপ্রেরণা। এগিয়ে চলার পাথেয়।  বাংলাদেশ ক্রিকেটের এক বিশাল সম্পদ।
আমাদের সেই মাশরাফি টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সবাইকে একদিন অবসর নিতে হবে। আমাদের লাল-সবুজের পেসারদের ‘আদর্শ’ মাশরাফি ভাই অবসর নিয়েছেন। তিনি বিজ্ঞ। তিনি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। সম্মান জানাই ভাইয়ের সিদ্ধান্তের প্রতি।
অনেক স্বপ্ন ছিলো মাশরাফি ভাইয়ের অধীনে খেলবো। সেই স্বপ্নটা পুরণ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। মাশরাফি ভাইয়ের নেতৃত্বে আমরা খেলেছি। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি মাশরাফি ভাইয়ের সহযোগী হতে পেরেছি, এক সঙ্গে ড্রেসিংরুমে বসেছি। এটা এক বিশাল প্রাপ্তি।
আশা ছিলো স্বপ্ন ছিলো মাশরাফি ভাইয়ের নেতৃত্বেই লাল-সবুজের জার্সি গাঁয়ে টি-২০ খেলবো। সেই স্বপ্ন এখন অপূর্ণই থেকে গেলো। এখন কেবল মনে প্রাণে চাইবো এক দিনের ক্রিকেটে যেনো মাশরাফির নেতৃত্বে খেলতে পারি। মাশরাফি যত দিন খেলবেন, তার মধ্যেই যেনো আমার স্বপ্নের অভিষেকটা ঘটে ওয়ানডে ক্রিকেটে সেই প্রার্থনাই করি সৃষ্টিকর্তার কাছে।
ক্রিকেটের আভিজাত্য, মর্যাদার ক্রিকেট টেস্টে আমার স্বপ্নের অভিষেকটা হয়েছে। খেলছি বাংলাদেশ জাতীয় টেস্ট দলে এটাই আমার বড় পাওয়া। কিন্তুু সাদা পোশাকে মাঠে নেমে পাইনি মাশরাফি ভাইয়ের ছোঁয়া। আশা ভবিষ্যতে হয়তো পাবো। তবে তা যে কতটা ‘কঠীন’ বাস্তবতা সেটাই বলে দিচ্ছে।
তবে এখনো স্বপ্ন দেখি টি-২০ হয়নি তো কি হয়েছে, ম্যাশের নেতৃত্বে হয়তো খেলবো ওয়ানডে। নিজেকে প্রস্তুুত করছি সব ফরমেটের জন্যই। বাংলাদেশের হয়ে খেলতে চাই ক্রিকেটের তিন ফরমেটেই। আশা করি মাশরাফি ভাই দলের নেতৃত্বে থাকার মধ্যেই খেলতে পারবো ওয়ানডে। সেই স্বপ্নটাই এখন দেখি।
মাশরাফি ভাইকে কুমিল্লার ড্রেসিংরুমে যখন পেয়ে ছিলাম, খুব ভালই লাগছিলো। এরকম একজন নেতা যে কোন দলের জন্যই বিরাট এক পাওয়া। মাঠে যেমন সাহস যুগিয়েছেন, মাঠের বাইরে দিয়েছেন পথচলার দিকনির্দেশনা।
বল হাতে প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়তে মাশরাফি ভাই আপনে অনুপ্রেরণা হয়ে থাকবেন সারা জীবনের জন্যই। জাতীয় দলের হয়ে টি-২০ ক্রিকেটে হয়তো আপনাকে আর পাবো না। তবে ওয়ানডে ক্রিকেটে আপনাকে পাবো দিন বহু দিন সেই প্রত্যাশা…
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment