মালিঙ্গার হ্যাটট্রিক চারটি নাকি পাঁচটি?

কাগজ-কলমের হিসেব বলছে, লাসিথ মালিঙ্গার হ্যাটট্রিক চারটি। কিন্তু শ্রীলঙ্কান এই ফাস্ট বোলারের দাবি তাঁর আন্তর্জাতিক হ্যাটট্রিক চারটি নয় পাঁচটি।বৃহস্পতিবার কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করলেও দলকে জেতাতে পারেননি। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সমানে-সমান রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে ভারতে উড়ে গেছেন। সেখানে পা দিয়েই তাঁর দাবি, আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াসিম আকরামের চেয়েও বেশি হ্যাটট্রিক তাঁর। এরই মধ্যে তিনি পাঁচটি হ্যাটট্রিক করে ফেলেছেন। অস্ট্রেলিয়া, কেনিয়া ও বাংলাদেশের বিপক্ষে একটি করে।
ব্যাপারটি মালিঙ্গাকে মনে করিয়ে দিতেই আবার মেনে নিয়েছেন, ‘এমন হলে চারটি! সমস্যা নেই।’
হ্যাটট্রিক যে কয়টিই হোক, সবগুলোই তাঁর খুব প্রিয়, ‘কোনো হ্যাটট্রিক আমার কাছে আলাদা কিছু নয়। সবগুলোই আমার প্রিয়। হ্যাটট্রিকগুলো আমার পরিশ্রমের ফসল।’
বৃহস্পতিবার তাঁর হ্যাটট্রিকের পরেও বাংলাদেশের বিপক্ষে হেরে গেছে শ্রীলঙ্কা। মনটা এ কারণেই খুব খারাপ মালিঙ্গার, ‘আমার হ্যাটট্রিকের পরেও দল হেরেছে, এ জন্য আমি হতাশ। দলের সবাই হতাশ।
আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি!তাহলে রেকর্ড! রেকর্ড কি ভুল? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি হ্যাটট্রিকের কথা তো কোথাও লেখা নেই। তাঁর দাবি, ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি চার বলে চারজন প্রোটিয়া ব্যাটসম্যানকে আউট করেছিলেন। ক্রিকেটের রেকর্ড বইয়ে এটিকে লেখা হয় ডাবল হ্যাটট্রিক। ‘ডাবল’ মানে দুই। সেই বিবেচনাতেই মালিঙ্গা সব মিলিয়ে পাঁচটি হ্যাটট্রিক দাবি করছেন।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment