জেনে নিন মজাদার ফুসকার রেসিপি !!

উপকরণ:
আলু সেদ্ধ বড় ৩টি, সেদ্ধ ডিম ১টি চটপটির বুট সেদ্ধ আধা কাপ (ইচ্ছা), ধনেপাতা ১ টেবিল চামাচ, ময়দা বড় ২ কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুটি ১ কাপ, কাঁচামরিচ কুটি ২টি। প্রণালি: সেদ্ধ করা আলুতে ধনেপাতা, ডিম কুচি, স্বাদমতো লবণ, বুট, কাঁচামরিচ পঁয়াজ দিয়ে মাখিয়ে ফেলুন। ২ কাপ ময়দা লবণ পানি দিয়ে ডো তৈরি করে ৩০ মি. ঢেকে রাখুন। পাতলা রুটি তৈরি করুন। রুটি যত সম্ভব পাতলা করুন এবার গোল কোনো কাটা বা গ্লাস দিয়ে রুটি কেটে নিন। ডুবু তেলে ভেজে ফেলুন। আলুর পুর ভরে পরিবেশন করুন।
সস তৈরী: তেঁতুলের মাড়, চিনি, লবণ দিয়ে সস তৈরি করুন। তৈরি হলো সবার প্রিয় পুচকা।

Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment