নেইমারের প্রিয় তিন তারকা

তিনি নিজে যে বিশ্বজুড়ে অনেক ফুটবলপ্রেমীর প্রিয় খেলোয়াড়, এতে সন্দেহ নেই কোনো। কিন্তু প্রিয়রও তো প্রিয় থাকে। নেইমারের প্রিয় খেলোয়াড় কে? একজন নয়, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাম বলেছেন তিনজনের। ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমান তাঁর নজর কেড়েছেন।
বয়স মাত্র ২০। কিন্তু এই বয়সেই সৌরভ ছড়িয়ে যাচ্ছেন জেসুস। গত অলিম্পিকে নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। দুজনের রসায়নটাও জমেছিল চমৎকার। ব্রাজিলকে প্রথমবারের মতো জিতিয়েছেন অলিম্পিকের সোনা। এরপর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে সিনিয়র দলেও অভিষেক হয়েছে জেসুসের। তিতের দলের হয়ে ছয়টি ম্যাচ খেলে গোল করেছেন পাঁচটি।
ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে এই মৌসুমেই নাম লিখিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়েও দারুণ খেলছিলেন শুরু থেকে। চোট পেয়ে এই মুহূর্তে মাঠের বাইরে তিনি। খুব কাছ থেকে দেখা এই ফরোয়ার্ডকে নিয়ে উচ্ছ্বসিত নেইমার, ‘আমরা একসঙ্গে ব্রাজিল দলে খেলেছি। ব্রাজিলের মূল দলে তার শুরুটা হয়েছে দারুণ। দারুণ প্রতিভাবান ফুটবলার সে।’
নেইমার মুগ্ধ আরও দুজনকে নিয়েও, ‘নতুন প্রজন্মের মধ্যে গ্রিজমানকে ভালো লাগে আমার। এর সঙ্গে আমি দিবালার কথাও বলব। ওকে পাহারায় না রাখলে আপনার সর্বনাশ করে ছাড়তে পারে।’ গোল ডটকম।
স্বদেশি সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসকে বড্ড ভালোবাসেন। ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালাকেও দারুণ পছন্দ নেইমারের।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment