আইপিএলকে বিদায় জানিয়ে দেশে ফিরছেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসরে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে শ্রীলঙ্কা সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এদিকে আসন্ন ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে টাইগারদের শুরু হতে যাচ্ছে কন্ডিশন ক্যাম্প। প্রথমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত থাকায় কন্ডিশন ক্যাম্পে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহামানের থাকার কথা ছিলো না। কিন্তু সিদ্ধান্ত পাল্টে আগামী ২৫ তারিখ দেশে ফিরছেন মুস্তাফিজ।
এদিকে দলের সঙ্গে কন্ডিশন ক্যাম্পে যোগ দিতে মুস্তাফিজ দেশে ফিরলেও, ফেরা হচ্ছেনা সাকিব আল হাসানের। চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার। তবে মোস্তাফিজ হায়দরাবাদের হয়ে মাঠে নামলেও নাইটদের হয়ে জার্সি গায়ে এখনো মাঠে নামা হয়নি সাকিবের। আগামী ৪’ই মে দলের সঙ্গে যোগ কথা রয়েছে সাকিব আল হাসানের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের একমাত্র ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান। সেই ম্যাচে ২.৪ ওভার বল করে বিনা উইকেটে ৩৪ রান দিয়েছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে অতিরিক্ত খরুচে বোলার হওয়ায় হায়দরাবাদের বাকি ম্যাচগুলোতে দেখা যায়নি মোস্তাফিজকে।
আইপিএলের গত আসরে বল হাতে উজ্জ্বল ছিলেন এই কাটার মাস্টার। দলের শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান। ১৬ ম্যাচে ৬.৯০ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট। তার এই অনবদ্য পারফরম্যান্সের কারণে বেশ প্রশংসিত হয়েছিলেন মোস্তাফিজ। তবে এই আসরে মোটেও ভালো শুরু করেননি এই কাটার মাস্টার।
অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ২৬ তারিখ ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের পূর্বে ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচও। বাংলাদেশ-আয়ারল্যান্ডের পাশাপাশি রয়েছে নিউজিল্যান্ড দলও।
ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আবারো ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ দল। টুর্নামেন্টের সূচি অনুযায়ী স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ। জুন-৫ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জুন-৯ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment