আবারো ও নাম্বার ওয়ান সাকিব আল হাসান !!

একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে টেস্টের শীর্ষস্থান হারান ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছে।

এদিকে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ব্যাট হাতে সেঞ্চুরী ও বল হাতে দুই ইনিংস মিলে ৬ উইকেট নিয়ে আবারো শীর্ষস্থান ফিরে পেয়েছেন এই অল-রাউন্ডার।
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের বর্তমান রেটিং পয়েন্ট ৪৩১। অন্যদিকে সাকিবের পরেই থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৮। টাইগারদের শততম টেস্ট ম্যাচের নায়ক সাকিব দুই ইনিংস মিলে করেন ১৩১ রান। বল হাতেও ছিলেন অনবদ্য। যার ফলে রেটিং পয়েন্টে অশ্বিনের থেকে অনেক এগিয়ে গেছেন। এদিকে টেস্ট অল-রাউন্ডার র‍্যাংকিংয়ের তিন আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। চার আর পাঁচে আছেন বেন স্টোকস ও মিচেল স্টার্ক।
উল্লেখ্য, টেস্ট সিরিজ শ্রীলংকার সাথে ১-১ এ ভাগাভাগি করার পর শ্রীলংকার বিপক্ষে টাইগারদের একদিনের সিরিজ শুরু হবে ২৫ শে মার্চ।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment