‘মিস্টার বিন’ নামে পরিচিত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর
খবর ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু খবরটি
সম্পূর্ণ গুজব। একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে এই খবর ছড়িয়ে পড়ে। আর
সেটা শেয়ার হয়েছে প্রায় তিন লাখ। বাস্তবে রোয়ান অ্যাটকিনসনের বয়স ৬২ বছর
হলেও এই খবরে বলা হয় ৫৮ বছর বয়সী রোয়ান গাড়ি দূর্ঘটনায় মারা গেছেন। তার
মৃত্যু হয়েছে গত ১৮ মার্চ। এর আগেও কয়েকবার তার মৃত্যুর খবর সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু সব ভুয়া খবরকে ছাপিয়ে সুস্থ এবং
স্বাভাবিক আছেন তিনি।
সেলিব্রিটিদের ভুয়া মৃত্যুর খবর প্রকাশিত হওয়া নতুন কোনো বিষয় নয়। এর আগে অমিতাভ বচ্চন, জ্যাকি চ্যানসহ আরও অনেকের মৃত্যুর গুজব ছড়ানো হয়। তবে রোয়ানের খবরটি ভুয়া তা জেনে আপাতত স্বস্তি বোধ করছেন তার ভক্তWorldরা।
রোয়ান অ্যাটকিনসন তার নতুন ছবি ‘টপ ফানি কমেডিয়ান’–এর প্রিমিয়ার শোতে অংশ নেওয়ার জন্য চীনে অবস্থান করছেন। ছবিতে তিনি মিস্টার বিন চরিত্রে অভিনয় করেছেন।

0 comments:
Post a Comment