নেইমারকে সামলানোর কোনো উপায় যে নেই তা আগেই জানতেন অস্কার তাবারেজ।
কিন্ত পাউলিনহো যে এভাবে জ্বলে উঠবেন তা কি করে জানবেন উরুগুয়ের কোচ!
নেইমারকে আড়াল করে ব্রাজিলের জয়ের নায়ক চীনের ক্লাব গুয়াংঝু
এভারগ্রান্দের এই মিডিফল্ডার। নেইমারকে আটকানো নিয়ে ম্যাচের আগেই অসহায়ত্বের কথা জানিয়েছিলেন উরুগুয়ের কোচ তাবারেজ। বাঁ প্রান্ত দিয়ে নেইমার উরুগুয়ের রক্ষণে কাঁপনও ধরিয়েছেন। তবে ব্রাজিল যে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের টিকিট পাওয়ার প্রান্তে নিয়ে যেতে আজ মূল ভূমিকা রেখেছেন পাওলিনহোই। এই ম্যাচ খেলতে নামার আগে বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর গোল ছিল মাত্র একটি। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে জেতাতে আজ একাই তিন গোল করলেন পাওলিনহো। ব্রাজিল আর আগের সেই ব্রাজিল নেই, এই আক্ষেপ ব্রাজিলের সমথর্কদের অনেক দিনের। পেলে-গারিঞ্চা বা জিকো-সক্রেটিসদের যুগের সেই ‘জোগো বনিতো’ ফিরে পাওয়ার আশা মানুষ অনেক আগেই ছেড়ে দিয়েছে।
অষ্টম মিনিটে এডিনসন কাভানির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।
গোল পেয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠেন নেইমার-দানি আলভেজরা। উরুগুয়ের রক্ষণকে ব্যস্ত করে তোলেন গাব্রিয়েল জেসুসের জায়গায় খেলতে নামা ফিরমিনোও। গোল খেয়েও অবশ্য দমে যায়নি স্বাগতিকরা। ব্রাজিলের রক্ষণেরও কঠিন পরীক্ষা নেন কাভানি-রোলানরা। গোলরক্ষক আলিসনের দুটি অসাধারণ সেভের কল্যাণেই ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যেতে পারে ব্রাজিল।
স্বাগতিক গ্যালারিতে তখন উৎসবের ঢেউ উছলে পড়ছে। কিন্তু গোল খেয়ে যেন জেগে ওঠেন নেইমাররা। আর সেই জেগে ওঠার ফলও পেয়ে যান দ্রুতই। ২০ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরায় ২৫ গজ দূর থেকে পাওলিনহোর বুলেট গতির শট। উরুগুয়ের সীমানায় বল পেয়ে দারুণ এক পাস দিয়ে গোলটিতে অবদান রাখেন নেইমার।
মাঝে হারিয়ে গিয়েছিল ব্রাজিলের ফুটবলের ‘শিরা-উপশিরায়’ বয়ে চলা জয়ের নেশাটাও। তিতের অধীনে জয়ের সেই নেশা ফিরে পেয়েছে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে আজ যেন আরেকবার তা দেখালেন নেইমাররা। তিতে দায়িত্ব নেওয়ার পর টানা সপ্তম জয়ের আনন্দে ভাসল ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিক গ্যালারিতে নিস্তব্ধতা নামিয়ে আনেন
পাওলিনহো। ফিরমিনোর শট দারুণ দক্ষতায় ঠেকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে
পারেননি উরুগুয়ের গোলরক্ষক। বল এসে পড়ে বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা
পাওলিনহোর পায়ে। সহজেই তা জালে জড়ান তিনি। এগিয়ে যাওয়ায় যেন একটু
গা-ছাড়া ভাব চলে আসে ব্রাজিলের খেলায়। এই সুযোগে বেশ কিছু ভালো আক্রমণও
করে উরুগুয়ে। কিন্তু সফল হতে পারেনি স্বাগতিকরা। উল্টো ৭৪ মিনিটে
নেইমার-জাদুতে ব্যবধান বাড়ায় ব্রাজিল। মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে
নেইমারকে বল দিয়েছিলেন মিরান্দা। প্রথম ছোঁয়াতেই বলটি নিয়ন্ত্রণে
নেওয়ার পাশাপাশি সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে ফেলেন নেইমার। এরপর দারুণ
এক চিপে বলটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান। যোগ করা সময়ে
হ্যাটট্রিক গোলটি করেন পাওলিনেহা। বড় এই জয়ে ১৩ ম্যচে ৩০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে আছে ব্রাজিল। চার দিন পর নিজেদের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের মূলপর্বের টিকিট।

0 comments:
Post a Comment