এই সমস্যার সমাধান কবে করবেন বাউজা? কীভাবে করবেন? কাল এভার বানেগাকে
নামানোর পর মাঝমাঠের অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। বানেগাই যদি সমাধান হয়
তবে তাঁকে প্রথম একাদশেই বা রাখা হয় না কেন? কী জঘন্য ফুটবল খেলল
আর্জেন্টিনা। টানা ৬-৭টি নির্ভুল পাসও দেখা গেল না। ছোট ছোট পাসে আক্রমণ
গড়ে ওঠার কোনো চেষ্টাও। পাসিং ফুটবলে আর্জেন্টিনা এতটাই বাজে ছিল, কখনো মনে
হলো, দোষ কি তবে মনুমেন্টাল স্টেডিয়ামের লম্বা ঘাসের? টানা দুবারের
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি চড়াও হয়ে গেল। বলের দখল তারাই রাখল সিংহভাগ।
অ্যালেক্সিস সানচেজের ফ্রি কিক তো ক্রসবারে লেগে ফিরে এল। আর্জেন্টিনা ৩
পয়েন্ট জিতেছে ঠিকই, কিন্তু মন জেতেনি।
ম্যাচ শেষে আরও একবার সংবাদমাধ্যমের সঙ্গে কেউ কথা বললেন না, চলমান মিডিয়া বয়কটের অংশ হিসেবে। তা মেসি-আগুয়েরোরা মিডিয়ায় না বলুন, মাঠে পায়ের ফুটবলে তো বলতে হবে! সেখানে আর্জেন্টিনাকে যেন বোবায় ধরেছে!

0 comments:
Post a Comment