গোলাপ সকলের
প্রিয় একটি ফুল। লাল গোলাপ যেমন ভালোবাসার প্রতীক, তেমনি হলুদ গোলাপ
বন্ধুত্বের। এছাড়াও সাদা, গোলাপি, কালো- নানা রঙের গোলাপ ফুল পাওয়া যায়।
ঘরের শোভা বাড়াতে অনেকেই ঘরে ফুলদানিতে গোলাপ ফুল রাখতে পছন্দ করেন। গোলাপ
ফুল বেশিদিন সতেজ থাকে না। খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে গোলাপ ফুল
অনেকদিন পর্যন্ত সতেজ ও তাজা রাখার উপায় আছে।
জেনে নিন উপায়গুলো-
১। পরিষ্কার পানি
গোলাপ ফুল
সবসময় পরিষ্কার পানিতে রাখা উচিত। ফুলদানির পানি না বদলালে তাতে
ব্যাক্টেরিয়া জন্মায় এবং ফুল তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই প্রয়োজন বুঝে
ফুলদানির পানি বদলে নিন।
২। ভিনিগার
ফুলদানির
পানিতে সামান্য ভিনিগার মিশিয়ে নিন। তাতে ব্যাক্টেরিয়ার নিষ্পত্তি হবে এবং
ফুল অনেকক্ষণ পর্যন্ত সতেজ থাকবে। তাই প্রতিদিন ফুলদানির পানি বদলানোর সময়
তাতে ভিনিগার মিশিয়ে নিন।
৩। অ্যাস্পিরিন
অ্যাস্পিরিন
অ্যাসিড নিউট্রালাইজারের মতো কাজ করে। যা ফুলকে পানি শোষণ করতে সাহায্য
করে। এতে ফুল অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। ফুলদানির পানি বদলানোর পর তাতে
একটি অ্যাসপিরিন ট্যাবলেট মিশিয়ে নিন। এতে প্রায় ৫দিন পর্যন্ত গোলাপ ফুল
সতেজ থাকবে।
৪। ব্লিচিং পাউডার
ব্লিচিং
পাউডার মেশানো জলে ব্যাক্টেরিয়া জন্মাতে পারে না। ফুল দীর্ঘসময় পর্যন্ত
সতেজ থাকে। ফুলদানির পানিতে ১/৪ ভাগ ব্লিচিং মিশিয়ে রাখুন। পানি বদলানোর
সময়ও ব্লিচিং মিশিয়ে দিন।
৫। চিনি
চিনি গোলাপ
ফুলের খাবার। কারণ চিনি সার হিসেবে কাজ করে। ফুলদানির পানিতে ১/৪ চামচ চিনি
মিশিয়ে রাখুন। গোলাপ ফুল দীর্ঘ সময় তাজা থাকবে।

0 comments:
Post a Comment