সুন্দর হতে হলে সব সময় মেকআপ করার প্রয়োজন হয় না। বরং মেকআপ ছাড়াই নিখুঁত
সুন্দর ত্বক সবার কাম্য। এর জন্য প্রয়োজন কিছু কৌশলের।
জেনে নিন মেকআপ ছাড়াই সুন্দর থাকার সহজ কিছু কৌশল-
১। হাইজেনিক
মেকআপ ছাড়া সুন্দর থাকতে
চাইলে ফাউন্ডেশন, পাউডারের পরিবর্তে গোসল করুন। দিনে ২
বার গোসল করার চেষ্টা করুন। কারণ গোসল
প্রাকৃতিকভাবে একটি স্নিগ্ধ লুক দিবে।
২। দিনে দুইবার মুখ ধোয়ার অভ্যাস করুন
ত্বক পরিষ্কার রাখতে প্রতিদিন দুই বার করে
মুখ ধুয়ে নিন। সকালে ঘুম থেকে উঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত মুখ ধোয়ার অভ্যাস করুন। এটি ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।
৩। ময়েশ্চারাইজ
সুন্দর থাকতে নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজ করা
খুব প্রয়োজন। মুখের সাথে সাথে হাত, ঘাড় ও পায়েরও ময়েশ্চারাইজ করার প্রয়োজন
রয়েছে। কারণ বয়সের ছাপ সবার আগে হাত ও পায়ে পড়ে থাকে। এজন্য মধু সহায়ক ভূমিকা পালন করবে। কারণ মধু হলো একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এছাড়া
ত্বকের উপযুক্ত যেকোন ময়েশ্চারাইজ ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন।
৪। ফেইসওয়াশের ব্যবহার
ত্বকের ময়লা পরিস্কার করার জন্য ফেইসওয়াশ ব্যবহার করুন। এমনকি ঘর থেকে বের
না হলেও প্রতিদিন ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
৫। টোনার ব্যবহার
প্রতিদিন ত্বক পরিচর্যায়
টোনার অনেক গুরুত্বপূর্ণ। টোনার ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে টানটান করে। বাজারে টোনার পাওয়া যায়। তবে
গোলাপ জল খুব ভালো প্রাকৃতিক
টোনার।
৬। হেয়ার স্টাইল
সবাইকে সব ধরণের হেয়ার
স্টাইলে মানায় না। কাউকে হয়তো লম্বা বেণীতে ভালো লাগে, আবার কাউকে সুন্দর দেখায় চুল খোলা রাখলে। তাই যে হেয়ার স্টাইলটি মুখের সাথে বেশি মানায়, সেটি করুন। তবে সব সময় একই রকমের হেয়ার স্টাইল করবেন না। এতে একঘেয়ামি চলে আসবে। মাঝে মাঝে চুলের
স্টাইল পরিবর্তন করুন।
৭। চলতি ফ্যাশনের দিকে লক্ষ্য রাখুন
পোশাকের মাধ্যমে ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ পায়। তাই চলতি ফ্যাশন অনুযায়ী
পোশাক পরিধান করুন।
৮। রং পছন্দ করা
যে রং বেশি মানিয়ে যায়, সেই রং এর পোশাক পরিধান করুন। যদি কালো রং হয়, তবে কালো রং এর পোশাক পরিধান করুন। তবে সবসময় একই রঙের পোশাক পড়বেন না।
এতে দেখতে একঘেয়ে লাগবে।
৯। জুতোর দিকে লক্ষ্য রাখুন
সাজের গুরুত্বপূর্ণ একটা অংশ হল জুতো। কয়েক
জোড়া জুতো রাখুন। ড্রেসের রং এবং অনুষ্ঠানের ধরণ অনুযায়ী জুতো পরিবর্তন করে পড়ুন। তবে যে ধরণের জুতোয় আরামদায়ক বোধ করবেন না, সেটি পরিধান করা থেকে বিরত থাকুন।
১০। হাসি
নিজেকে অন্য থেকে আকর্ষণীয়
করার সবচেয়ে সহজ উপায় হল হাসি। হাসি আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। তাই হাসির মাধ্যমে নিজেকে
প্রকাশ করুন।

0 comments:
Post a Comment