এবার আমিরের বাড়িতে শাহরুখ খান !!

আমির খান তার জন্মদিনের উৎসব বেশ ঘটা করেই পালন করেছেন। কাল মঙ্গলবার সন্ধ্যায় তার বাসায় আমন্ত্রিত হয়ে আসেন মিডিয়া জগতের বন্ধু এবং কিছু ভক্ত। কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে আমিরের বাসায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন শাহরুখ খান।
মিডিয়ায় প্রকাশিত খবরে শাহরুখের বাড়ি ‘মান্নাত’–এ আমির খানের ডিনারের দাওয়াত বলা হলেও বাস্তবে তার উল্টো ঘটতে দেখা গেল। সবাইকে চমকে দিয়ে শাহরুখই উপস্থিত হয়ে গেলেন আমির আর কিরণের বাড়ি বান্দ্রাতে। আর ডিনারের মুহূর্ত তুলে ধরে আমির বলেন, ‘এ সময় আমরা শুধু বন্ধুর মতো আলোচনা করেছি। কাজের কোন কথা সেখানে আলোচনা হয়নি।’
আমির এবং শাহরুখকে সম্প্রতি দুবাইয়ে ‘অজয় বিজলি’ নামের একজন ব্যবসায়ীর জন্মদিনে একসঙ্গে দেখা গেছে। আর সেই সময়ে তোলা তাদের ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
আমির খান গতকাল ১৪ মার্চে ৫২ বছরে পা রেখেছেন। জন্মদিনের উৎসবে বেশ উৎফুল্ল ছিলেন আমির। তাকে করা সব প্রশ্নের উত্তর দিয়েছেন। ভক্তরা এবং বলিউডের অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment