খুলনায় ‘চলো বদলাই’ টিম এর পরিচ্ছন্নতা অভিযান



গত ১০ ইং মার্চ,২০১৭ খুলনা শহরে বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ‘চলো বদলাই’ টিম এর উদ্যোগে নগরী পরিচ্ছন্নতার লক্ষ্যে একটি সমাবেশ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান। এছাড়াও খুলনা সিটি করপোরেশন এর কন্জারভেন্সি অফিসার আনিসুর রহমান, সরকারি মহিলা পলিটেকনিক ইন্স এর শিক্ষক অনুপ কুমার নাগ, পিএমজি স্কুলের শিক্ষক ফরহাদুল ইসলাম, সুশীলন নেত্রী সাহেদা খাতুন ডালিম প্রমুখ। মিজানুর রহমান মিজান তার সংক্ষিপ্ত বক্তৃতায় নগরবাসীকে পরিচ্ছন্নতার বার্তা দেন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে সকলকে অনুরোধ জানান। তিনি ঢাকা থেকে আগত চলো বদলাই টিমের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।





অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি করপোরেশন এর কন্জারভেন্সি অফিসার আনিসুর রাহমান। তিনি উল্লেখ করেন “নগরীর ময়লা নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু যেখানে সেখানে ময়লা না ফেলে আমাদেরকে সহযোগিতা করাও জনগণের দায়িত্ব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রনব দেবনাথ। এই অভিযানে ঢাকা থেকে এসে অংশ নেন চলো বদলাই টিমের ৬ জন সদস্য। তাছাড়া স্থানীয় বিভিন্ন স্কুল, খুলনা পলিটেকনিক ও খুলনা মহিলা পলিটেকনিক, স্কাউটস এর সদস্য, সবুজ পাতার দেশে প্রভৃতি প্রতিষ্ঠান এই অভিযানে অংশ নেন।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

2 comments:

  1. Replies
    1. আপনাদের কে এত সুন্দর ও গঠনমূলক কাজের জন্য আন্তরিক ভাবে স্বাগতম।

      Delete