আমাদের রাস্তা ঘাট,খেলার মাঠ, ক্যাম্পাস সহ চারপাশ যখন ময়লা আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে এবং দিনের পর দিন গাছ পালা,বন যে হারে ধ্বংস করা হচ্ছে তখনই আমাদের কে আশার আলো দেখিয়েছে,"Bangladesh Environmental Engineer’s Association (BEEA)".এটি ২০১১ সালের ২০শে মে যাত্রা শুরু করে আজ হাটি হাটি পায়ে সফলতার সাথে সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে।
এদের,"চল বদলাই অভ্যাস,করি সুন্দর বসবাস।" স্লোগানে বদলে যাচ্ছে আমাদের চারপাশ। সুন্দর বাস যোগ্য সমাজ ও সময়ের দাবি মিটাতে আশাবাদি। আমাদের উন্নয়ন দরকার তার সাথে সাথে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও দরকার যা হয়ত অনেক সময়ই আমরা ভুলে যাই। আর এটাকেই মনে করিয়ে দিচ্ছে ও সমাজ কে বসবাস যোগ্য করার জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছে এই সংঘটনটি।

এরা যেমন ঢাকা তে এদের কর্মসূচি পালন করে যাচ্ছে তেমনি এরা ঢাকার বাহিরে ও নজর দিচ্ছে।
আসুন আমরাও এদের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে নেই আমাদের এই ছোট্ট দেশ টা কে। আমারাই তো এই দেশ টা কে আগামি প্রজন্মের জন্য উপহার হিসেবে রেখে যাব।




0 comments:
Post a Comment