আরও একবার কান এ নজর কাড়লেন ঐশ্বরিয়া- আরও একবার কান ফিল্ম ফেস্টিভালে
নজর কাড়লেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অনেকটা এলেন দেখলেন জয় করলেনের
মতোই কানের রেড কার্পেটে আরও একবার হাজারো ক্যামেরার আলো ঝলসে উঠল অ্যাশের
আগমনে। মাইকেল সিনচোর ডিজাইন করা হালকা নীল রংয়ের গাউনে ঐশরিয়ার সম্মোহন
এখনও কাটিয়ে উঠতে পারেনি কান।
অনেকটা সিনড্রেলার মতোই দেখাচ্ছিল তাঁকে। ফটোগ্রাফারদের অনুরোধে রেড কার্পেটে অনেকক্ষণ ধরে চলে ফটো শুট। পোশাক ডিজাইনার নিজেই বললেন, সিনড্রেলাই অভাব শুধু একপাটি কাচের জুতো আর প্রিন্স চার্মিংয়ের।
৪৩ বছরের নায়িকার এই নিয়ে ১৬বার কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিলেন। তবে শুধু অভিনেত্রী হিসেবে নয়, জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড লরিয়েল প্যারিসের মডেল হিসেবেও কান ফিল্ম ফেস্টিভাল তাঁর যোগদান। প্রথম দিনে তিনি পরেছিলেন সবুজ রংয়ের একটি লেয়ার ড্রেস।

দ্বিতীয় দিনে তিনি পরেছিলেন ঘিয়ে রংয়ের এমব্রডায়রি করা একটি গাউন।
টুইটারে অ্যাশে সেই মোহময়ী ছবি পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। তিন দিন ধরে
কানের যাবতীয় আকর্ষণ এখন অ্যাশকে ঘিরে। এ বছর আবারও পরিচালক সঞ্জয় লীলা
বনসালির অ্যাশ এবং শাহরুখ অভিনীত দেবদাস ছবিটি দেখানো হবে।
এর আগে দীপিকা পাড়ুকোনকেও দেখা গিয়েছে কান ফিল্ম ফেস্টিভালে। অবশ্য ঐশ্বরিয়ার আসার আগেই তিনি কান ছেড়েছেন। এসেছিলেন মল্লিকা শেরাওয়াত, শ্রুতি হাসান, নন্দিতা দাস এবং এ আর রহমানও। রবিবার সোনম কাপুরের আসার কথা। আপাতত ঐশ্বরিয়ায় মজেছে কান।

About Bangla Movie Desk

0 comments:
Post a Comment