সিনেমা হল নয় আগে হাওরবাসীর পাশে দাঁড়ানঃ পরিমনী

আহ্বানটা জানিয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। ছবি দেখার আগে সিলেট সুনামগঞ্জের অকালবন্যায় ফসল হারানো হাওরবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি। আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমনি লেখেন, ‘আমার সিনেমাটা ‘‘আপন মানুষ’’ এমন সময় মুক্তি পেয়েছে, যখন সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের মানুষের ফসল অকালবন্যার পানিতে তলিয়ে গেছে।
উল্লেখ্য, এ সপ্তাহে পরীমনি অভিনীত ‘আপন মানুষ’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে পরীমনির সহশিল্পী হিসেবে আছেন বাপ্পী চৌধুরী।
স্বভাবতই এবারের আনন্দটা সেভাবে উদ্‌যাপন করতে পারছি না। তাদের জন্য অনেক বড় কিছু করতেও পারছি না। কতটুকুইবা করার থাকতে পারে আমার মতো মানুষের! তবুও আমার মতো করে চেষ্টা করছি। আমার স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের এবার আমার সিনেমা দেখার জন্য আহ্বান করার আগে বলব হাওরবাসীর পাশে দাঁড়ান। তাদের চোখে-মুখে আনন্দের ঝলক নিশ্চিত করে অতঃপর নিজে আনন্দের জন্য সিনেমা হলে আসুন। আমাদের আসল হিরো–হিরোইনদের রক্ষা করুন। আমরা তো প্রতীকী হিরো–হিরোইন...!’
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment