আইপিএল এ কে কোন পুরষ্কার জিতলেন?

আইপিএল, যেখানে এসে ভীড় করেন ক্রিকেটের সব নামীদামী তারকারা।  তবে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে গতকাল রবিবার রাতে শেষ হয়েছে আইপিএল।  এটা ছিল আইপিএল’র দশম আসর।  এরমধ্যে সবচেয়ে বেশি তিনবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই।  এবার দেখে নেওয়া যাক এবারের আইপিএল-এ কোন খেলোয়াড় কি পুরস্কার পেলেন।
১) অরেঞ্জ ক্যাপ – সবচেয়ে বেশি রান করার পুরস্কার এটি।  এবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন ডেভিড ওয়ার্নার।  সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন

মোট ৬৪১ রান।

২) পার্পল ক্যাপ – ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক এবার সানরাইজার্স হায়দরাবাদেরই ভুবনেশ্বর কুমার।  তিনিই পেয়েছেন এ পুরস্কার।

৩) ম্যাক্সিমাম সিক্স – এবার আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার।  দুজনেই মেরেছেন ২৬টি করে ছক্কা।  তবে, সবচেয়ে বড় মান দীর্ঘ ছক্কা মারার জন্য এই পুরস্কার পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪) সুপারফাস্ট ফিফটি – সুনীল নারিন।  কেকেআরের এই ক্যারিবীয়ান ক্রিকেটার আরসিবির বিরুদ্ধে ৫০ রান করেছিলেন মাত্র ১৫ বলে।

৫) গ্ল্যাম শট অফ দ্য সিজন – এই পুরস্কারটাও এবার সানরাইজার্স হায়দরাবাদের দখলে।  পেলেন যুবরাজ সিং।

৬) স্টাইলিশ প্লেয়ার অফ দ্য সিজন – এবার এই পুরস্কার পান কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।

৭) ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – এ পুরস্কার পেয়েছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স।

৮) এমার্জিং প্লেয়ার – এ পুরস্কার পেলেন গুজরাট লায়ন্সেরই তরুণ প্রতিভা বাসিল থাম্পি।  ১২ ম্যাচে ১১ উইকেট পেয়ে তিনিই দশম আইপিএলের সেরা উঠতি প্রতিভা।

৯) সিরিজ সেরা – রাইজিং পুনে সুপারজায়ান্টের বেন স্টোকস।  নিলামে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার ১১ ইনিংসে রান করেছেন ৩১৬।  আর ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।  সাড়ে চৌদ্দ কোটির ক্রিকেটার কিন্তু পয়সা উসুল করে দিয়েছেন।

১০) ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ – মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রুনাল পাণ্ডিয়া।

১১) সেরা ক্যাচ – সুরেশ রায়না।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment