সুমনের সঙ্গে আবেদনময়ী শায়লা ডাউনলোড লিংক সহ

তানিম রহমান অংশু পরিচালিত 'আদি' সিনেমার দ্বিতীয় গান প্রকাশ হয়েছে। 'ফিরে এসো' নামে গানটি লিখেছেন আসিফ ইকবাল সুর, সঙ্গীত ও কণ্ঠ অদিত। 'আদি' সিনেমায় প্রধান দু'টো চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা এবিএম সুমন ও গ্লামারাস মডেল-অভিনেত্রী শায়লা সাবি।
গেলো ৬ এপ্রিল ইউটিউবে প্রকাশ হওয়া গানে বেশ আবেদনময়ী হিসেবে ক্যামেরা বন্ধি দেখা গেছে শায়লা সাবিকে। দারুণ লুকে হাজির ছিলেন সুমনও। সঙ্গে ছিল অদিতের পারফরম।
YouTube Video
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এ সিনেমাতে আদি নামে এক সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। আর শায়লার অভিনীত চরিত্রটির নাম সায়না। পরিচালক এস আই খানের 'অচেনা হৃদয়' সিনেমার মাধ্যমে সুমনের অভিষেক হয়েছে। এখন তার হাতে 'ভ্রমর' ও 'বিউটি সার্কাস' নামে দু'টো ছবির কাজ রয়েছে। অন্যদিকে 'ঘাসফুল' ছবির পর  সবশেষ 'ক্রাইম রোড' -এ শায়লাকে দেখা গেছে। সুমন-শায়লার এটিই প্রথমবার জুটি হওয়া। এর আগে গেলো বছর ৫ জুলাই ছবির প্রথম গান হিসেবে 'ছুঁয়ে গেলো কে আমায়' ইউটিউবে প্রকাশ হয়। ওই গানে সুমন-শায়লার রসায়ন ব্যাপক প্রশংসিত হয়।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment