ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল ধোনি আর স্মিথ এর পুনে

দুর্দান্ত এক জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেতে হলো স্মিথ-ধোনির দলকে। শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৬ উইকেটে হেরেছে পুনে।
ইন্দোরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই গড়েছিল পুনে। জবাব দিতে নেমে ৬ বল আর সমান উইকেট হাতে রেখেই লক্ষ্যে নোঙর ফেলে পাঞ্জাব।
স্টিভেন স্মিথ প্রথম জয়ে অপরাজিত ৮৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন। সুপারজায়ান্ট অধিনায়ক এদিন করতে পেরেছেন মাত্র ২৬! রাহানে ১৯, ধোনির ৫ ব্যর্থতার দিনে ফিফটি ছুঁয়েছেন বেন স্টোকস। ২ চার ও ৩ ছয়ে ৩২ বলে ৫০ তার। শেষ দিকে মনোজ তিওয়ারি ঝড় তুলে ৩ চার ও ২ ছয়ে ২৩ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। হাশিম আমলা ২৮ ও অক্ষার প্যাটেলের (২৪) পর ম্যাক্সওয়েল-মিলার বাকি কাজটুকু সেরে দেন।
অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে ম্যাক্সওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। ২ চার ও ৪ ছয়ে ২০ বলের ঝোড়ো ইনিংস কদিন আগেই ভারতের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করা অজি তারকার। ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলর।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment