ইফতারের শাহী ছোলা ভুনা এর সহজ রেসিপি

শাহী ছোলা ভুনা

উপকরণঃ
- ছোলা ২ কাপ,
- আলু ১ টা কিউব করে কাটা ,
- পেঁয়াজ কুচি ১/৪ কাপ ,
- আদা বাটা ১ চা চামচ,
- রসুন বাটা আধা চা চামচ,
- জিরা বাটা আধা চা চামচ,
- ধনে বাটা ১ চা চামচ,
- হলুদ গুঁড়া আধা চা চামচ,
- মরিচ গুঁড়া ১ চা চামচ,
- কাঁচামরিচ ৫-৬টি,
- লবণ পরিমাণমতো,
- তেল ৩ টেবিল চামচ,
- তেজপাতা ২টি,
- দারচিনি ২ টুকরা,
- এলাচ ২টি,
- আস্ত জিরা সামান্য।
প্রণালীঃ
- ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে
সেদ্ধ করতে হবে।
- তেল গরম করে আস্ত জিরা দিয়ে পেঁয়াজ কুচি বাদামী করে ভাজতে হবে। এরপর আলু এবং সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে ছোলা দিয়ে ভুনতে হবে।
- পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে
অল্প পানি দিয়ে রান্না করতে হবে।
- ছোলার ওপর তেল এলে চুলার আঁচ কমাতে হবে। এর পর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।

 
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment