আইপিএলে মাঠে নেমেই বদ্রির হ্যাটট্রিক !!

স্যামুয়েল বদ্রির গুগলিটা বুঝতেই পারলেন না রোহিত শর্মা। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্টাম্পে আঘাত হানল বল। বদ্রিকে ঘিরে ধরল পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ যে কোনো গড়পড়তা উইকেট নয়, রোহিতকে বোল্ড করেই যে এবারের আইপিএলের প্রথম হ্যাটট্রিকটা হয়ে গেল বদ্রির!
মাত্র ১৪৩ রানের লক্ষ্য। বুঝে শুনেই শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম দশ বলে ৭ রান তুলেছিলেন জস বাটলার ও পার্থিব প্যাটেল। দ্বিতীয় ওভারের পঞ্চম বলটা থেকেই ঘটনা বদলে গেল। স্টুয়ার্ট বিনিকে তুলে মারতে গিয়ে আউট হয়ে গেলেন বাটলার।
আসল ধাক্কাটা দিয়েছেন বদ্রি। এই ওয়েস্ট ইন্ডিয়ান লেগ স্পিনারের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন প্যাটেল। মিচেল ম্যাকলেনাহানকে চারে নামিয়ে জুয়া খেলতে চেয়েছিল মুম্বাই। কিন্তু মিডল স্টাম্পে পড়া ফুলটসে উল্টো ক্যাচ দিয়ে ফিরেছেন কিউই বাঁহাতি পেসার। চতুর্থ বলে অধিনায়কও হার মানলেন বদ্রির কাছে। ব্যস, হয়ে গেলে ২০১৭ আইপিএলের প্রথম হ্যাটট্রিক। শূন্য রানে ৪ উইকেট হারিয়ে মুম্বাইয়ের স্কোর ৭/৪!
এর আগের নয় আসরে ১০ হ্যাটট্রিক দেখেছে আইপিএল।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment