রান আউটের ঝুঁকি জেনেও ওয়ার্নারের ‘মহানুভবতা’

আগ্রাসী মনোভাবের জন্য খ্যাত তিনি। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার মাঠে প্রতিপক্ষকে একবিন্দু ছাড় দিতে নারাজ। কিন্তু তিনিও তো রক্ত মাংসেরই মানুষ। ভেতরে খেলোয়াড় সুলভ সৌজন্য-বোধটুকুও কম নয়। রান নিতে গিয়ে আউটের ঝুঁকি ছিল, তা উপেক্ষা করেও প্রতিপক্ষ বোলারকে জুতা কুড়িয়ে দিয়ে সেটাই আরেকবার সামনে টেনে আনলেন ওয়ার্নার।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রোববার গুজরাট লায়ন্সের বিপক্ষে নেমেছিল ওয়ার্নের দল। লায়ন্সের ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়ার্নারের ৪৫ বলে অপরাজিত ৭৬ রানেই সহজ জয় পায় সানরাইজার্সরা। ম্যাচের একসময় স্ট্রাইকিং প্রান্তে ছিলেন অজি উদ্বোধনী। ক্রিজে সঙ্গী স্বদেশী অলরাউন্ডার মোয়েজেস হেনরিক্স।
বোলার বাসিল থাম্পির বলটি সোজা ব্যাট হাঁকিয়ে দৌড় দিয়েছিলেন হেনরিক্স। অন্যপ্রান্তে থাকা ওয়ার্নার রান নিতে গিয়ে দেখলেন থাম্পির একপাটি জুতা তার সামনে পড়ে আছে। রান আউটের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি স্পোর্টসম্যানশিপই দেখালেন। জুতাটা থাম্পির হাতে ধরিয়ে দিয়েই আবার দে-ছুট! অবশ্য পরে নিরাপদেই রান পূর্ণ করে অন্যপ্রান্তের ক্রিজ ছুঁয়েছেন।
এই দৃশ্য মাঠে উপস্থিত সকলকেই মুগ্ধ করেছে। দর্শকরা সাধুবাদ জানিয়েছেন হাততালি দিয়ে। ডাগআউটে হায়দরাবাদ কোচ টম মুডিকেও উচ্ছ্বসিত দেখা গেল। প্রতিপক্ষের কয়েকজনও হাততালি দিয়ে স্বাগত জানালেন। বোঝাই যাচ্ছে, ম্যাচের সঙ্গে সবার মনও জিতে নিয়েছেন ওয়ার্নার।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment