মাশরাফির সিদ্ধান্তে অবাক ওয়ালশ !

বাংলাদেশের হয়ে এই সিরিজই টি-টোয়েন্টির শেষ সিরিজ মাশরাফির। শ্রীলংকার সাথে প্রথম ম্যাচ খেলতে নেমেই এ সিদ্ধান্ত জানান ম্যাশ। এর আগে নিজের ফেসবুক পেজে এ বিষয়ে নিশ্চিত করেন কাপ্তান ম্যাশ।
অবাক হয়েছে পুরো জাতি। বাদ যাননি বোলিং কোচ ওয়ালশও। ম্যাচ চলাকালীন সময় ওয়ালশ বলেন, “আমি তার অবসরের খবর শুনে বিস্মিত হয়েছি। এখন পর্যন্ত দারুণ খেলছে সে। নিশ্চয় ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে সে।”
দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হেরে গেছে টাইগাররা। জিতেই ম্যাশকে বিদায় জানাবে টিম টাইগার্স এমনটাই আশা ওয়ালশের। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ প্রসঙ্গে ওয়ালশ লেখেন, “অনেক শুভ কামনা রইলো তোমার জন্য। ক্যাপ্টেন ম্যাশ, তুমি সত্যিকারের একজন যোদ্ধা। আশা করছি তোমার জন্য শেষ ম্যাচটি আমরা জিতবো।”
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment