গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে জিহ্বা হারাল বখাটে !!

ফেনীর দাগনভূঞায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে আনিস (২৬) নামে এক বখাটের জিহ্বা কামড়ে নিয়েছে ওই গৃহবধূ। এ ঘটনার পর আনিসকে আটক করেছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্বরামচন্দ্রপুর গ্রামের আমিনউদ্দিন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আনিস একই এলাকার আইন উদ্দিন ভুইঞা প্রকাশ চৌকিদার বাড়ির মো: ইদ্রিসের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন যাবত ওই গৃহবধূকে উত্ত্যক্ত করত বখাটে ও মাদকাসক্ত আনিস। ওই দিন রাত দেড়টার দিকে গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে আনিস ঘরের জানালা খুলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আনিসের সঙ্গে শারীরিক শক্তিতে পেরে না উঠে মহিলা কৌশলে আনিসের জিহ্বা কামড়িয়ে কেটে নেয়। এর পর আনিস পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ঘটনা জানতে পেরে পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে আনিসকে আটক করে।
এলাকাবাসীরা জানান, আনিস ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিন ঘটনানার সত্যতা স্বীকার করে জানান, আনিসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment