আগে সমালোচনাটা হতো এমন, বার্সেলোনার মেসি আর্জেন্টিনায় এলে এমন বিবর্ণ
হয়ে যান কেন? ইদানীং তাতে একটু ‘উন্নতি’ হয়েছে। তাঁকে ঘিরে নতুন সমালোচনা,
নিজে সময়ের সেরাদের একজন, আর্জেন্টিনা দলটাও তারকায় ঠাসা, তবু কেন এত দিনেও
আর্জেন্টিনার ২৪ বছরের শিরোপাখরা ঘোচাতে পারলেন না মেসি?
এবার লিওনেল মেসি দিলেন সব সমালোচনার উত্তর। সোজা জানিয়ে দিলেন, ওসব সমালোচনা তিনি আসলে পরোয়াই করেন না।
মেক্সিকান ক্রীড়া ম্যাগাজিন এসকোয়ারকে মেসি বলেছেন, ‘যে সমালোচনা আমি শুনি, সেগুলোকে ওভাবে পরোয়াই করি না। কারণ, ঠিক কী ঘটেছে সেটা আমি জানি।’
বার্সেলোনার জার্সিতে মেসির সাফল্য অনেক। লিগ শিরোপা আটটি, চ্যাম্পিয়নস লিগ চারটি, ক্লাব বিশ্বকাপও জিতেছেন তিনবার। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে সাফল্য? সেখানে খরাই চলছে। শিরোপা বলতে শুধু ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও ২০০৮ বেইজিং অলিম্পিক, যেখানে মূলত খেলে অনূর্ধ্ব-২৩ দল।
সবই বয়সভিত্তিক দলের হয়ে। আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে মেসি এখনো শিরোপাহীন। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা ও ২০১৬ শতবার্ষিকী কোপা আমেরিকা—টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি তাঁর। আর্জেন্টিনায় তাই মেসির সমালোচনা হচ্ছে অনেক। মেসি অবশ্য সব সমালোচনা স্বাভাবিকভাবেই নিচ্ছেন, ‘আমি জানি, মানুষ আমাদের জিততে দেখতে চায়। আমরা একটি ট্রফি তাদের উপহার দিই, সেটাই তাদের চাওয়া। কিন্তু আমরা যারা জাতীয় দলে খেলি, আমাদের চাওয়াও তো একই।’
আর্জেন্টিনার হয়ে অলিম্পিক সোনা জেতাকেই অন্য সব শিরোপার চেয়েও এগিয়ে রাখলেন মেসি, ‘২০০৮-এ অলিম্পিক সোনা জয়টাকেই আমি সবচেয়ে বেশি মূল্য করি। এটা এমন একটা টুর্নামেন্ট, যেখানে আপনি জীবনে একবারই খেলার সুযোগ পান। আর এখানে বিভিন্ন খেলার অনেক অ্যাথলেট অংশ নেয়।’ তথ্যসূত্র: গোলডটকম।

0 comments:
Post a Comment