ভারত চায় আইসিসির লভ্যাংশটা ‘আরেকটু’ বেশি পেতে। সেই আরেকটুর পরিমাণ ১৮০
থেকে ১৯০ মিলিয়ন ডলার। কিন্তু আইসিসি সেটা চায় না। আইসিসি চায় সমান ভাগে
ভাগ করতে। এ নিয়ে দুইপক্ষের দরকষাকষি চলছে। এশিয়া থেকে পাকিস্তান,
শ্রীলঙ্কা যখন আইসিসির পক্ষ নেয়, বাংলাদেশ তখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় এখন ইঙ্গিত মিলছে ভারতের ইচ্ছায়
বাধা হয়ে দাঁড়াবে না বাংলাদেশ।
নাজমুল হাসান এখন আছেন ভারতে। বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাইয়ের সঙ্গে সভায় বসেছিলেন বুধবার। এই মাসের শেষে আইসিসি বোর্ড সভার আগেই টানাপড়েন সমাধানে নাজমুলের এই সফর।
পিটিআইকে বিসিবি প্রধান বলেন, ‘লভ্যাংশ ভাগের কাঠামোর বিষয়টি সমাধান করতে প্রত্যেকেই মধ্যপন্থা খুঁজছে। আমরা কোনও সদস্য দেশকেই হতাশ করতে চাই না। বিশেষ করে ভারতকে। সব সময়ই তারা আমাদের সাহায্য করে এসেছে। ভারত দুর্বল হলে আমরাও দুর্বল হয়ে যাব।’
‘দেখুন, আমিও বিশ্বাস করি, রাজস্ব বণ্টন ব্যবস্থা আরও যথার্থ হওয়া উচিত। তবে তার মানে এই না যে ভারতের ভাগ কেড়ে নেওয়া হবে। না, আমরা সেটি চাইও না,’ স্পষ্ট করে বলেন নাজমুল হাসান।
নাজমুল অবশ্য চান আইসিসির আয়ের ভাগাভাগি যেন আগের মতো অতটা একতরফা না হয়। তবে নতুন কাঠামোতে ভারতের আয় যেভাবে কমছে, এর পক্ষেও তিনি নন।
‘আমি বিশ্বাস করি যে আমাদের লভ্যাংশ সমবণ্টন হওয়া প্রয়োজন। তবে এর মানে এই নয় যে আপনি ভারতের অংশ নিয়ে নেবেন। আমরা এটা চাই না।’

0 comments:
Post a Comment