নেইমারদের কষ্ট ছুঁয়ে যাচ্ছে আলভেসকেও

গত মৌসুমেও তাঁর ঠিকানা ছিল নু ক্যাম্প। বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ। বার্সার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করে এ মৌসুমেই নাম লিখিয়েছেন জুভেন্টাসে।
ম্যাচ শেষে নিজের আবেগ সামলাতে না পেরে মাঠেই কেঁদেছেন আলভেসের স্বদেশি সতীর্থ নেইমার। তাঁকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছিলেন আলভেস, ‘আমি নেইমারকে বলেছি, জীবন এমনই। দুর্ভাগ্যবশত আমাদের মুখোমুখি হতে হয়েছে।’
নতুন ক্লাবের হয়ে কাল খেললেন নিজের চিরচেনা মাঠে। সাবেক ক্লাবকে পেছনে ফেলে জুভেন্টাসকে নিয়ে উঠে গেছেন চ্যাম্পিয়নস লিগের শেষ চারে। কেমন লাগছে আলভেসের?দিন কয়েক আগে বার্সেলোনার সমালোচনায় মুখর হয়েছিলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
তাঁর কথায় ছিল বার্সার প্রতি একরাশ ক্ষোভ। সাবেক ক্লাবকে পেছনে ফেলে সেমিফাইনালে ওঠায় নিশ্চয়ই দারুণ খুশি আলভেস! বিষয়টা মোটেই কিন্তু তেমন নয়। চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠে দারুণ আনন্দিত আলভেস তবে সাবেক সতীর্থদের কষ্টও ছুঁয়ে যাচ্ছে তার হৃদয়, ‘আমি আমার দল আর সতীর্থদের জন্য আনন্দিত। কিন্তু এখানে ফেরার কারণে অনুভূতিটা অম্লমধুরও। আমার বন্ধুরা হতাশ। এটা অদ্ভুত এক অনুভূতি। কষ্ট দিচ্ছে। কিন্তু জীবন তো এমনই। ফলটা উল্টো হলে আমার জন্য তাদের খারাপ লাগত।’

Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment