যুক্তরাজ্যের টেমস নদীর তীরের কাছের তলদেশে পাওয়া গেছে দ্বিতীয়
বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমাজাতীয় ডিভাইস। এর ফলে অনিশ্চয়তার মুখে
পড়েছে বার্ষিক বিশ্ববিদ্যালয় নৌকাবাইচ।
অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির মধ্যে প্রতি বছর এই সময়টায় অনুষ্ঠিত হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। এ বছরের ১৬৩তম নৌকাবাইচ হওয়ার একদিন আগেই পশ্চিম লন্ডনের পুটনি ব্রিজের কাছে সম্ভাব্য বোমাটি আবিষ্কৃত হলো।
টেমস নদীতে জোয়ারের পানি নেমে গেলেই বম্ব ডিসপোজাল ইউনিট পানিতে নেমে ডিভাইসটি পরীক্ষা করবে বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, আয়োজকরা রোববার দিনের কোনো এক সময় পুলিশের সঙ্গে আলোচনায় বসবে। এর আগ পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে কি হবে না – এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।
আয়োজক সংগঠন দ্য মেট বলেছে, প্রতিযোগিতা বাতিল করা হবে কিনা তা এত জলদি বলা সম্ভব নয়। কেননা, যদি বাতিল না হয়, অনুষ্ঠানটিতে তিন লাখের মতো দর্শক সমাগম হতে পারে। তবে নৌকাবাইচ অনুষ্ঠিত হলেও দর্শক এবং অংশগ্রহণকারীদের পরিস্থিতি সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে দ্য মেট।
সম্ভাব্য বোমাটি যেখানে আছে সেই এলাকার রাস্তাটি আপাতত জনসাধারণের চলাচলের জন্য খোলা রয়েছে।

0 comments:
Post a Comment