টি-টুয়েন্টি দলে ডাক পেলেন সাইফউদ্দিন


দ্রুত গতির পেস বোলার। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন। ইমার্জিং কাপে বোলিংয়ে ওপেন করেছেন। সেই সাইফউদ্দিন এবার সুযোগ পেলেন জাতীয় টি-টুয়েন্টি দলে। সেই সঙ্গে মিরাজকেও প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে রাখা হয়েছে।
বাংলাদেশ দল ইমার্জিং কাপে সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে, ম্যাচের পর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন সাইফউদ্দিন। রোববার বেলা দুইটায় শ্রীলঙ্কায় উড়াল দেবেন তিনি।
বাংলাদেশ দলে বরাবরই পেস বোলার অলরাউন্ডারের অভাব। ২০ বছরের সাইফউদ্দিনের মাঝে সেই অভাব পূরণের সম্ভাবনা আছে বলে মনে করা হয়।
সাইফউদ্দিনের টি-টুয়েন্টি দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, সামনে আমাদের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। সেজন্য দলে পেস অলরাউন্ডারের প্রয়োজন। সেই পরিকল্পনার কথা চিন্তা করেই ওকে শ্রীলঙ্কা সিরিজের দলে নেওয়া হয়েছে।’
টি-টুয়েন্টি দল নিয়ে মিনহাজুল বলেন, ‘শ্রীলঙ্কায় ওয়ানডের জন্য যে ১৭ সদস্যের দল আছে, সেখান থেকে রুবেল হোসেন ও শুভাগত হোম চৌধুরী দেশে ফিরে আসবে। যোগ দিবে সাইফউদ্দিন।’
শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে ২২ মার্চ ডাম্বুলায় হয় ম্যাচটি। এই ম্যাচে ছিলেন সাইফউদ্দিন। ম্যাচটিতে ২৬ রানে এক উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে দুই রানে অপরাজিত থাকেন।
এরপর ইমার্জিং কাপে অংশ নিতে দেশে ফিরে আসেন। এই টুর্নামেন্টে ৪ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন। ব্যাট করেছেন দুই ম্যাচে। তাতে ৬৮ রান তার।
ঘরের মাঠে যুব বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন ফেনীর ক্রিকেটার সাইফউদ্দিন। পরে বিপিএল ও বিসিএলে নৈপুণ্য দেখান।
বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি বোলার এই অলরাউন্ডারের প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩৪’র উপর গড়ে ৮৩৩ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৭। লিস্ট ‘এ’ ম্যাচেও ফিফটি আছে। এই দুই ধরনের ক্রিকেটে উইকেট ৫৯টি।
সর্বশেষ দুটি প্রথম শ্রেণির ম্যাচে ইস্ট জোনের হয়ে ১১ উইকেট নেন। একটি অপরাজিত ফিফটির সঙ্গে মোট সংগ্রহ ৯০
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment