আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। আজ চলমান তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল আসগর স্তানিকজাইয়ের দল। মোহাম্মদ শেহজাদ এবং মোহাম্মদ নবির ব্যাটি দাপটে আইরিশদের বিপক্ষে ৮ উইকেটে ২৩৩ রান তুলেছে আফগানিস্তান। এই স্কোর গড়তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। অন্যদিকে এর আগে টি-টোয়েন্টিতে আইরিশদের দলীয় সর্বোচ্চ রান ছিল ২২৫। আজ তাদের হোয়াইওয়াশ এড়াতে হলে রেকর্ড গড়েই জিততে হতো। কিন্তু তা হলো না। ২৮ রানে হেরে লজ্জাই পেতে হলো আইরিশদের।
নিরপেক্ষ ভেন্যু ভারতের গ্রেট নইদা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ২৩ রানে প্রথম উইকেট হারালেও থেমে থাকেনি আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন মোহাম্মদ শাহজাদ এবং উসমান গনি। শাহজাদ ৪৩ বলে ৬ চার এবং ৫ ছক্কায় ৭২ রান করেন। ও'ব্রেইনের বলে উসমান গণি বোল্ড হয়ে গেলে ৯৭ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে আফগানদের। পরবর্তী ৩টি উইকেট দ্রুত হারালেও ৬ষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান।
সাইমুল্লাহ সেনওয়ারির সঙ্গে জুটি বাঁধেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। শুরু হয় আসল টি-টোয়েন্টির উত্তেজনা। মাঠে ছিলেন ৩১ মিনিট। এই ৩১ মিনিট যেন আইরিশদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। এক কথায় ব্যাটিং তাণ্ডব শুরু করেন আইপিএলে প্রথমবারের মত দল পাওয়া মোহাম্মদ নবি। মাত্র ৩০ বল খেলে করেন ৮৯ রান। বাউন্ডারি হাঁকান ৬টি। তবে ওভার বাউন্ডারিতেই বোধহয় নবির আগ্রহ বেশি। বেশি নয়, মাত্র ৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৬ষ্ঠ উইকেটে আসে ৭৪ রানের জুটি। শেষ পর্যন্ত ২০তম ওভারের শেষ বলে রানআউটের শিকার হন গত বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা এই ক্রিকেটার।
এই বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিংটা মন্দ করেনি আয়ারল্যান্ড। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মোহাম্ম রশিদের ম্যাজিক্যাল এক ওভারে ৩ উইকেটের পতন ঘটলে ১৯.২ ওভারেই ২০৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ২৮ রানের দারুণ এক জয় নিয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করে আফগানরা।
Afghanistan 233 for 8 (Nabi 89, Shahzad 72, O'Brien 4-45) beat Ireland 205 (Wilson 59, Stirling 49, Rashid 3-28) by 28 runs

0 comments:
Post a Comment