স্মিথ বাচালেন অস্ট্রেলিয়াকে কিন্তু বাংলাদেশ কে বাচালেন কে!!

স্টিভ স্মিথের জবাবটা এর চেয়ে ভালো হতে পারত না। বেঙ্গালুরু টেস্টে তাঁর আউট নিয়ে কম কথা হয়নি! সব থামিয়ে দিলেন রাঁচিতে, দারুণ এক সেঞ্চুরিতে (১১৭*)। অধিনায়কের ব্যাটে চড়ে ৪ উইকেটে ২৯৯ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
স্মিথ যদি প্রথম দিনের নায়ক হন, পার্শ্বনায়ক অবশ্যই গ্লেন ম্যাক্সওয়েল। আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিশব্দ হয়ে ওঠা ম্যাক্সওয়েল টেস্টে মানিয়ে নিতে পারবেন কি না—সন্দেহটা সবার মাথায়ই ঘুরছিল। ১৪০ রানে পিটার হ্যান্ডসকম্ব (১৯) ফেরার পর শঙ্কাতেই পড়েছিল অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের আগের ছয় ইনিংসে যে ব্যাটসম্যান সর্বোচ্চ ২৮ বল খেলেছেন, তাঁকে নিয়ে এমন প্রশ্ন অমূলক নয়। এটির জবাব দিতেই কিনা ২৮ দুগুণে ৫৬ বল পর্যন্ত কোনো বাউন্ডারিই মারেননি। এরপরই চেনা রূপে ফিরেছেন, দিন শেষে ১৪৭ বলে অপরাজিত ৮২ রানে, পাঁচটি চার ও দুটি ছক্কা। স্মিথের সঙ্গে গড়ে ফেলেছেন ভারতের মাটিতে পঞ্চম উইকেট জুটিতে অস্ট্রেলিয়ান রেকর্ড (১৫৯*)। স্টার স্পোর্টস।
দিনের শুরুতে অবশ্য ম্যাথু রেনশই ছিলেন আলোচনায়। ডেভিড ওয়ার্নারকে (১৯) নিয়ে ওপেনিংয়ে ঠিক ৫০ রান করেছেন। ৪৪ রানে আউট হওয়ার আগে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ২১তম জন্মদিনের আগেই টেস্টে ৫০০ রান হয়েছে রেনশর।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment