যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো




জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য সুসংবাদ। শিগগিরই খেলার সঙ্গী পাচ্ছে সে। তাও আবার একজন নয়, দু’জন। কারণটি আর কিছু না, যমজ সন্তানের বাবা হচ্ছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদোর বর্তমান বান্ধবী ২৩ বছরের মডেল জর্জিনা রদ্রিগেজ। তবে ব্রিটিশ দ্য সানসহ একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, সিঅরসেভেন বাবা হলেও মা হচ্ছেন না জর্জিনা। রোনালদোর সন্তানরা বেড়ে উঠছে যুক্তরাষ্ট্রে এক নারীর গর্ভে।  
ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে খুব একটা কথা বলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। যমজ সন্তানের ব্যাপারেও নিজ মুখে কিছু বলেননি তিনি। তার পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, গর্ভধারণের শেষ পর্যায়ে আছেন ওই নারী। শিগগিরই মা হবেন তিনি। সন্তান প্রসব করা মাত্রই স্পেনের রাজধানী রিয়াল মাদ্রিদে ৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড ব্যয়ে তৈরি ক্রিশ্চিয়ানোর বাড়িতে তাদের নিয়ে আসা হবে।
তারা আরো জানিয়েছে, নতুন বংশধরদের দেখার জন্য তর সইছে না ৪ বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পরিবারের সদস্যদের। বেশি উদগ্রীব হয়ে পড়েছেন জুনিয়র রোনালদো। সে মনে করে, নতুন অতিথিরা এলে তার ভালো সময় কাটবে এবং একসঙ্গে বেড়ে উঠতে পারবে।   
এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো বাবা হবার স্বাদ নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ঘরে ৬ বছরের ছেলে রয়েছে। তবে জুনিয়র রোনালদোর মা কে? তা এখনো জানা যায়নি।
শোনা যায়, রোনালদোর ওই সন্তানেরর মা যুক্তরাষ্ট্রের এক তরুণী। তিনি সান ডিয়েগোর বাসিন্দা।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment