মোস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারটা ভালোভাবেই সামাল দিলেন দুই
শ্রীলঙ্কান ওপেনার। রান এল ৩। মেহেদী হাসান মিরাজের করা পরের ওভারটির প্রথম
বলেই আউট উপুল থারাঙ্গা।দিনটা স্বপ্নের মতোই শুরু করল বাংলাদেশ।
স্বপ্নের মতো শুরু মিরাজেরও। বলটি পড়েছিল মিডল ও লেগ স্টাম্পের মাঝামাঝি।
থারাঙ্গার ব্যাট ফাঁকি দিয়ে ভেঙে দেয় অফ স্টাম্প। ৪০ বলে ২৬ রান করে
ফিরেছেন এই লঙ্কান ওপেনার। দিমুথ করুনারত্নে অপরাজিত আছেন ৩৯ রানে।থারাঙ্গার বিদায়ের পর উইকেটে এসেছেন কুশল মেন্ডিস। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৯০।
0 comments:
Post a Comment