বিদ্যা বালান কে জরিয়ে ধরলেন এক যুবক !!

ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরে নন্দিত হয়েছেন বিদ্যা বালান। এই অভিনেত্রীর ভক্তরাও একটু ‘অন্য’ ধরনের। এই তো সেদিনও বিদ্যার সঙ্গে দেখা হলো এক শতবর্ষী ভক্তের। প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা করতে তিনি চলে গিয়েছিলেন বোম্বে।

বিদ্যা অভিনীত ‘পরিণীতা’ ছবিটি নাকি প্রায় শ খানিকবার দেখেছেন তিনি। আরেক ভক্তের দেখা মিলল, যে কিনা ছবি তুলতে গিয়ে একেবারে জড়িয়েই ধরেছিল অভিনেত্রীকে। ওই ভক্তকে বকে দিয়ে বিদ্যা বলেছেন, তিনি পাবলিক ফিগার, পাবলিক প্রোপার্টি নন।
ঘটনাটি ঘটেছে কলকাতায়। ‘বেগম জান’ ছবির প্রচারে সেখানে গিয়েছিলেন প্রযোজক মহেশ ভাট ও পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। প্রিয় অভিনেত্রীকে বিমানবন্দরে পেয়ে সেলফি তুলতে এগিয়ে আসেন এক ভক্ত। হাসিমুখে রাজি হয়ে যান বিদ্যাও। কিন্তু অনুমতি না নিয়েই লোকটি বিদ্যাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। তাঁকে সতর্ক করে ভদ্রস্থ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন বিদ্যা।
আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে বিদ্যা বালান অভিনীত নতুন ছবি ‘বেগম জান’। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। ছবিটি টালিউডের ‘রাজকাহিনী’ ছবির হিন্দি সংস্করণ। বলিউড হাঙ্গামা
কিন্তু পরেরবারও একই কাজ করে সে। তারপর ডাকতে হয় নিরাপত্তারক্ষীদের। ক্ষুব্ধ হয়ে শেষে আর ছবিই তোলেননি এই অভিনেত্রী। এ ঘটনায় তিনি মন্তব্য করেছেন, ‘পুরুষ বা নারী যেই হোক না কেন, এভাবে জাপটে ধরলে অস্বস্তি লাগে। জোর করে ঘনিষ্টতা দেখাতে চাইবে কেন? আমি এটাই বোঝাতে চেয়েছি যে, আমরা পাবলিক ফিগার, তার মানে এই নয় যে আমরা পাবলিক প্রোপার্টি।’
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment