নতুন গ্লেন ম্যাক্সওয়েল কে দেখল ক্রিকেট বিশ্ব !

নট আউটের বাংলা লেখা হয় অপরাজিত। আজ শব্দটাকে সার্থক করে তুললেন স্টিভ স্মিথ। ভারতের সঙ্গে তাঁর একটা ব্যক্তিগত লড়াইও চলছে। সেই লড়াইয়ে স্মিথ অপরাজিত থাকলেন। ইনিংসেও!
সকালেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন। প্রথম অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে করেছেন দেড় শ রান।


সেটা দুই শ হলো না সঙ্গীর অভাবে। ১৭৮ রানে অপরাজিত থাকলেন স্মিথ। রাঁচিতে প্রথম ইনিংসে ৪৫১ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে ভারত বিনা উইকেটে ২০ রান তুলে ফেলেছে।
অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং...শুধু অস্ট্রেলিয়ার নয়; ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কদের তালিকায় থাকবে নামগুলো। স্টিভ স্মিথের যাত্রা তো মাত্রই কদিনের। অধিনায়ক হিসেবে তিনি কোথায় গিয়ে থামবেন তা বলার সময় আসেনি। তবে অস্ট্রেলীয় অধিনায়কদের এক কীর্তিতে এরই মধ্যে সবার ওপরে চলে গেলেন-ভারতে টেস্টে সবচেয়ে বড় ইনিংস এখন তাঁর। ভারতে অস্ট্রেলীয় অধিনায়কদের সর্বোচ্চ ইনিংসটা ছিল মাইকেল ক্লার্কের। ২০১৩ সালের ভারত সফরে চেন্নাইয়ে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন ক্লার্ক।
৫ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ৪৫১ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ফলে ক্লাইভ লয়েডের পর প্রথম কোনো সফরকারী অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করা হলো না স্মিথের। না হলে যেভাবে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল আজ আর অস্ট্রেলিয়া অধিনায়ককে আটকাতে পারবেন না কেউ। শেষ পর্যন্ত তাঁকে আউট করতেও পারেনি ভারত। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল (১০৪) আউট হওয়ার পর ম্যাথু ওয়েড (৩৭) ও স্টিভ ও’ কিফ (২৫) ছাড়া অন্য কেউ সঙ্গ দিতে পারেননি স্মিথকে।
চলতি সিরিজে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এর মধ্যে এই টেস্টের ইনিংসটা স্মিথ মনে রাখবেন অনেক দিন। ম্যাচের আগেই ছিল কত চাপ! সেটা বহু গুণে বেড়ে গেল হঠাৎ দলের বিপর্যয়ে। সেখান থেকে হাল ধরে একপ্রান্ত আগলে রেখেছেন।
অধিনায়ক বিরাট কোহলির অভাবটা ভালোই বোধ করেছে ভারত। বোলিংয়ে রবীন্দ্র জাদেজা (৫/১২৪) দায়িত্ব বুঝে না নিলে স্বাগতিক দল বড় বিপাকেই পড়ত।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment