কী চমৎকার দেখা গেল!’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর অর্পণ করা পুষ্পস্তবকে ভুল বানান নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। পুষ্পস্তবকটিতে ‘প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি’র স্থলে লেখা হয়েছে‘ প্রধানমন্ত্ররি শ্রদ্ধাঞ্জলি’। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে পুষ্পস্তবকের ছবিটি। ছবিটি পোস্ট করে সমালোচনা করতে দেখা গেছে অনেককে। হাসিবুল হাসান নামের এক তরুণ ছবিটি পোস্ট করে লিখেছেন ‘কী চমৎকার দেখা গেল?’
জাহিদুল ইসলাম সজীব নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টের নিচে মুরাজি আতিক নামের একজন মন্তব্য করেছেন এত বড় ভুল কেমনে সম্ভব!!! একই পোস্টের নিচে শাহবাজ বাঁধন নামের একজন মন্তব্য করেছেন বাংলা একাডেমী কবে আত্মহত্যা করে আমি সেই চিন্তায় আছি!!! আশরাফুল ইসলাম আকাশ নামের একজন ছবিটি পোস্ট করে লিখেছেন, প্রধানমন্ত্ররি!!! বাংলা একাডেমী প্রধানমন্ত্রী বানানের নতুন রীতি চালু করলো কবে? কিচ্ছু বলার নেই!!

Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment