সোমবার অনুশীলনে অন্য সবার সঙ্গে রিয়াদও এসেছিলেন। হালকা ওয়ার্মআপ করলেও ব্যাট-বলে হাত দেননি। পরে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
১৫ মার্চ থেকে কলম্বোয় দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। এটি টাইগারদের শততম টেস্ট। ঐতিহাসিক এই টেস্টের আগেই রিয়াদকে দেশে ফিরে আসতে হচ্ছে।
মাহমুদউল্লাহ ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্টের দলে ছিলেন না। এরপর টানা আটটি টেস্ট খেলে এবারই প্রথম দল থেকে বাদ পড়লেন। নিউজিল্যান্ডে রানের জন্য সংগ্রাম করা মাহমুদউল্লাহ ফিফটির (৬৪) দেখা পান ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে। কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে আবারও হারিয়ে ফেলেছেন ফর্ম।
গলে ২৫৯ রানে হেরে যাওয়া টেস্টে ৮ ও ০ রানে আউট হন রিয়াদ।
রিয়াদ ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে ফিরবেন কী না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সুজন। শুধু বলছেন, সম্ভাবনা আছে।

0 comments:
Post a Comment