‘কৃষক লীগের ধানমন্ডি শাখার কি দরকার! প্রশ্ন কাদেরের

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সংগঠনের সংবাদ না ছাপাতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১২ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্রমিক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ছবি ছাপালে আর নিউজ দিলে এরা উৎসাহিত হয়। এর মাধ্যমে এরা চাঁদাবাজি করে। এদের উৎসাহিত করবেন না। দাওয়াত দিলেই চলে যাবেন না।'
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কৃষক লীগের গুলশান শাখার কি দরকার, ধানমন্ডি শাখার কি দরকার! ধানমণ্ডিতে যে ধানচাষ হয় তা তো আমি জানি না!’

ওবায়দুল কাদের এ সময় নামসর্বস্ব সংগঠগুলোর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার কি দরকার ? শ্রমিক লীগের বিদেশে কি দরকার? সৌদি আরব শাখার কি দরকার? কৃষক লীগের কাতার শাখার কি দরকার? তাঁতী লীগ নাম দেখলাম কুয়েত না কাতারে। তার আবার দুই কমিটি!’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আরেকটা হচ্ছে তরুণ লীগ! এই লীগের হেডকোয়ার্টার কোথায়? ৫শ’ টাকা দিয়ে একটা সিল  বানালেই তো হয়ে যায়!’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এসব দোকানের স্বীকৃতি আমরা দেব না। এগুলো আওয়ামী লীগের সুনাম নষ্ট করছে। জনগণের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment