ভারতের উত্তর প্রদেশের বহুজন সমাজপার্টির
(বিএসপি) নেত্রী মায়াবতী বলেছেন, সদ্য শেষ হওয়া নির্বাচনে ইভিএম নিয়ে তাঁর
অভিযোগের প্রতি নির্বাচন কমিশন থেকে কোনো সদুত্তর না মেলায় তিনি এবার
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। রাজধানী লক্ষ্ণৌয়ে গতকাল বুধবার এ কথা
বলেন মায়াবতী।
বিধানসভার নির্বাচনে বিজেপির বিপুল জয়কে মেনে নিতে পারছেন না বিএসপি নেত্রী মায়াবতী। ১১ মার্চ উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে ওই দিনই মায়াবতী অভিযোগ তুলেছিলেন ইভিএমের কারসাজির। দাবিও তুলেছিলেন নির্বাচন বাতিলের। কিন্তু মায়াবতীর সেই দাবিকে গ্রাহ্য করেনি নির্বাচন কমিশন। এই নির্বাচনে উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে বিজেপি পায় ৩২৫টি এবং মায়াবতী পান ১৯টি আসন।
মায়াবতীর দাবি, ১১ মার্চ ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিন। এবার থেকে প্রতি মাসের ১১ তারিখ কালো দিবস পালন করবে বিএসপির নেতা-কর্মীরা। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও ইভিএম নিয়ে মায়াবতীর সুরে অভিযোগ তুলেছিলেন।
ইভিএমে ভোট গ্রহণের প্রতিবাদ জানিয়ে দাবি তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। নির্বাচনের পরপরই তিনি দাবি তোলেন, এবার থেকে নির্বাচন আর ইলেকট্রিক ভোটিং মেশিনে বা ইভিএমে না করে ব্যালট পেপারে ভোট নেওয়ার। তিনি আসন্ন দিল্লি করপোরেশনের নির্বাচনে ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট নেওয়ার দাবিও করেন।

0 comments:
Post a Comment