বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত “উক্তি” -০৩

১.“ যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো॥ ”
—যাযাবর।
২.“ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে॥ 
—বায়রন।
৩.“ অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না॥ ”
—সাইরাস।
৪.“ কান্নায় অনন্ত সুখ আছে তাইতো কাঁদতে এত ভালোবাসি॥ ”
—স্বামী বিবেকানান্দ।
৫.“ জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই॥ 
—পবিত্র গীতা।
৬“ যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়॥ ”
—জর্জ গ্রসভিল।
৭.“ আমি চলে গেলে যদি কেউ না কাঁদে  তবে আমার অস্তিত্বের  কোন মূল্য নেই॥ 
—সুইফট।
৮.“ বন্ধুর সাথে এমন ব্যাবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়॥ 
—প্লেটো।
৯.“ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না॥ 
—জন বেকার।
১০.“ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ॥ 
—হযরত আলী (রাঃ)।
১১.“ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়॥ 
—জন এ শেড।
১২.“ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে॥ 
—ডব্লিউ এস ল্যান্ডের।
১৩.“ একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ॥ 
—এস টি কোলরিজ।
১৪.“ সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও॥ 
—মেরিডিথ।
১৫.“ সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়॥ 
—হযরত সোলায়মান (আঃ)।
১৬.“ যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না॥ 
—জন বেকার।
১৭.“ যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী॥ 
—জন লিলি।
১৮.“ ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল॥ 
—জনসন।
১৯.“ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই॥ 
—উলিয়ামস হেডস।
২০.“ প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন॥ 
—রবীন্দ্রনাথ ঠাকুর।
২১.“ সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে॥ 
—লর্ড হ্যলি ফক্স।
২২.“ সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন॥ 
—মার্ক টোয়েন।
২৩.“ পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে॥ 
—জর্জ বার্নাডস।
২৪.“ যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য॥ 
—আলেকজান্ডার।
২৫.“ বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন॥ 
—সক্রেটিস।
২৬.“ যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়॥ 
—রবার্ট ফ্রস্ট।
২৭.“ ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে॥ 
—স্কট।
২৮.“ বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র॥ 
—আল হাদিস।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment