চ্যাম্পিয়নস লিগ ২০১৭এর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি !!

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প লেখা বার্সেলোনা কার সঙ্গে খেলবে? চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয় শিরোপা জেতার লক্ষ্যে নামা রিয়াল মাদ্রিদের সামনেই বা কে থাকবে? কেউ থামাতে পারবে লিওনার্দো জার্দিমের প্রাণপ্রাচুর্যে ভরা, আক্রমণাত্মক মোনাকাকে? লেস্টার সিটিই বা কার সঙ্গে খেলবে?প্রশ্নগুলো ঘুরছিল কদিন ধরেই। কেমন হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের সূচি? সেটিই জানা গেল আজ, সুইজারল্যান্ডের নিয়নে কিছুক্ষণ আগে হলো শেষ আটের ড্র।
বলতে গেলে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে রোমাঞ্চকর ড্র এটিই। কোন ক্লাব কোন দেশের সেটি দেখা হবে না, গ্রুপে কে কার মুখোমুখি হয়েছে সেটিও ধর্তব্য নয়, কোনো বাছাই-অবাছাই নেই...শুধুই ভাগ্যের খেলা। তাতে দেখা যাক, সূচিটা কী দাঁড়াল—

অ্যাটলেটিকো মাদ্রিদ - লেস্টার সিটি
বরুসিয়া ডর্টমুন্ড - এএস মোনাকো
বায়ার্ন মিউনিখ - রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস - বার্সেলোনা
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ১১-১২ এপ্রিল। দ্বিতীয় লেগ ১৮-১৯ এপ্রিল।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment