কোটির ঘরে সাকিব ও বুবলির ‘দিল দিল’!

সংগীতশিল্পী কনা ও ইমরান মাহমুদুলের দ্বৈত কণ্ঠে গাওয়া ‘দিল দিল’ গানটি ইউটিউবে দেখা হলো এক কোটিবার। ‘বসগিরি’ সিনেমার এই গানটি আজ রোববার দুপুর পর্যন্ত ইউটিউবে এই কোটির মাইলফলক ছাড়িয়ে যায়।
এটি ইউটিউবে ঢাকাই চলচ্চিত্রের গানের জন্য নতুন রেকর্ড বলে জানান ইমরান। এই সংগীতশিল্পী বলেন, ‘শুধু ইউটিউবেই নয়, বিভিন্ন স্টেজ শো করতে গেলে এই গানটি নিয়ে শ্রোতাদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি।’
এ খবরে গানটির আরেক শিল্পী কনাও আনন্দিত। তিনি বলেন, ‘এটি চলচ্চিত্রের গানের জন্য ইতিহাস। আগে বাংলাদেশের চলচ্চিত্রের গান ইউটিউবে দেখতেন না দর্শক। কিন্তু মাত্র ছয় মাসেই এই গানটির ভিডিও ইউটিউবে কোটিবার দেখলেন দর্শক।’
‘দিল দিল’ গানটি লিখেছেন কবির বকুল। এর সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। ছবিতে এই গানের দৃশ্যে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও বুবলি। গত বছর ৪ সেপ্টেম্বর ইউটিউব চ্যানেল ললিপপে ‘দিল দিল’ গানটি মুক্তি পায়।

Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment